1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন প্রান্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে ১টা ২৭ মিনিটের মধ্যে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পর পর তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এই ভূকম্পনের ফলে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং রাজধানী ঢাকাসহ দেশের বিস্তৃত অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়, যা জনমনে আতঙ্ক ছড়িয়ে দেয়। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

পরবর্তীতে রাত ১টা ২৭ মিনিটের দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এই সর্বশেষ কম্পনটির প্রভাবও দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বড় ধরনের কোনো বিপদের খবর এখন পর্যন্ত নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun