ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক যানবাহনের ধাক্কায় ছমর আলী নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছমর আলী জামালপুরের ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি একজন পাইলিং নির্মাণশ্রমিক ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিক নিহেত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে কাজের জন্য যাচ্ছিলেন ছমর আলী। পথে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে সহকর্মীদের সঙ্গে তিনি সকালের নাস্তা করেন। নাস্তা শেষে মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে দাঁড়িয়ে থাকা নিজেদের পিকআপের দিকে হেঁটে যাওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। পিকআপযোগে ঢাকা থেকে খুলনার উদ্দেশে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করতে যাচ্ছিলেন তিনি।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন।
নিহতের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করার পর আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, এই দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়িটি শনাক্ত করতে এবং এর চালককে খুঁজে বের করতে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।