1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিকের অধিকার রক্ষা ও কর্মসংস্থানই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন তিন সিটির উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে ৫ হাজার কোটি ইরান যুদ্ধে মার্কিন বাহিনীর ৮১টি যুদ্ধযান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস অস্ট্রেলিয়ায় চার বছরে ৬.৫ লাখ অস্থায়ী ভিসা বাতিলের ঘোষণা শৃঙ্খলাভঙ্গ: নিজের কঠোর শাস্তির আবেদন রোনালদোর পাঁচ পাতার চিঠিতে জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে চাপে দেশের বিমান পরিবহন খাত রসায়নে নোবেল জয় জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানীর দিল্লিতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর উচ্চপর্যায়ের বৈঠক কুড়িগ্রামে দুই ইউএনওর বিরুদ্ধে শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ প্রতিবাদ ও উত্তেজনার মধ্য দিয়ে শুরু ফ্রাঙ্কফুর্ট বইমেলা

হুতির অগ্রযাত্রা রুখতে ইয়েমেন সরকারকে অস্ত্র সহায়তা পাকিস্তানের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতির ক্রমবর্ধমান সামরিক অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছে বড় ধরনের অস্ত্র সহায়তা পৌঁছে দিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে চারটি কার্গো বিমানে করে এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনের বন্দরনগরী এডেনে পৌঁছানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ইয়েমেনের চলমান গৃহযুদ্ধে ইসলামাবাদের সংশ্লিষ্টতা নতুন মাত্রায় বৃদ্ধি পেল।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পাকিস্তানের পাঠানো অস্ত্রের চালানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামানের পাশাপাশি ড্রোন এবং ড্রোন বিধ্বংসী প্রযুক্তি রয়েছে। শুধু অস্ত্রই নয়, পাকিস্তানের সামরিক উপদেষ্টারাও বর্তমানে সৌদি কর্মকর্তাদের সাথে ইয়েমেনে অবস্থান করছেন এবং স্থানীয় সরকারি বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা প্রদান করছেন।

পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, হুতি বিদ্রোহীরা বর্তমানে লোহিত সাগরের পুরো উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ কব্জায় নিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় এবং হুতির বড় ধরনের কোনো সামরিক তৎপরতা রুখে দিতে সৌদি আরব এখন বড় ধরনের পাল্টা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মূলত সেই প্রস্তুতির অংশ হিসেবেই পাকিস্তানের এই সামরিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun