1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অনুপস্থিতিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ শাহজালালে সেবার মান বাড়াতে অভিযান: জরিমানা পৌনে ২ লাখ দোহায় বাংলাদেশ স্কুলে কাল থেকে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের পীরগাছা সাব-রেজিস্ট্রার অফিসে রাতে দলিল নিবন্ধনের হিড়িক ব্রুকলিনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তে ৪ হাজার ডলারের অনুদান শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ: উত্তরণে করণীয় ও দাবি কাতারে পর্যটনের নতুন রেকর্ড বাংলাদেশে প্রথম সফরে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক হুতিদের অব্যাহত হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

পাকিস্তানের অনুপস্থিতিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতের মাটিতে আয়োজিত হতে যাওয়া আসন্ন এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না পাকিস্তান। রাজনৈতিক এবং কূটনৈতিক জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলাধুলা সংক্রান্ত সম্পর্ক শিথিল রয়েছে। ২০০৮ সালের পর থেকে এই দুই প্রতিবেশী দেশ কোনো দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি। সেই ধারাবাহিকতায় আসন্ন এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকেও পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। খেলা হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলো হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে। যে কারণে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের প্রস্তাব দিয়েছিল খেলতে চাই কি না। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের দেখা যাচ্ছে। শুরুতে টুর্নামেন্টে পাকিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। তবে দেশটি তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল।

পাকিস্তান দল ভারতে খেলতে যাবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল। তাদের এই অনুপস্থিতির সুযোগে ছয় দলের এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রন পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। মহাদেশীয় পর্যায়ের এই আসরে বাংলাদেশ দল তাদের দক্ষতা প্রদর্শনের বাড়তি একটি সুযোগ পেয়েছে। ইনশা আল্লাহ এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল হলো ভারত, জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun