1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজালালে সেবার মান বাড়াতে অভিযান: জরিমানা পৌনে ২ লাখ দোহায় বাংলাদেশ স্কুলে কাল থেকে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের পীরগাছা সাব-রেজিস্ট্রার অফিসে রাতে দলিল নিবন্ধনের হিড়িক ব্রুকলিনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তে ৪ হাজার ডলারের অনুদান শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ: উত্তরণে করণীয় ও দাবি কাতারে পর্যটনের নতুন রেকর্ড বাংলাদেশে প্রথম সফরে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক হুতিদের অব্যাহত হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় কাগজে নয়, মানুষের মতামতে হোক ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিকল্পনা: এমপি শ্যামল

দোহায় বাংলাদেশ স্কুলে কাল থেকে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যরা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও শৈল্পিক দক্ষতার নানা দিক তুলে ধরা হবে। আয়োজনে প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরিকৃত ৩০৮টি চারু ও কারুকলার শিল্পকর্ম স্থান পাবে। পাশাপাশি পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের ১৯৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে, যা তাদের ব্যবহারিক শিক্ষার আগ্রহ ও দক্ষতাকে ফুটিয়ে তুলবে। এছাড়া দিবা শাখার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রায় ১৫০টি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি সৃজনশীল কাজ প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলাই এই মেলার মূল লক্ষ্য। পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব প্রয়োগের যোগসূত্র স্থাপনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের কাজের অনুপ্রেরণা যোগাতে এবং তাদের উদ্ভাবনী প্রতিভার উৎসাহ দিতে সকল অভিভাবক, শুভানুধ্যায়ী ও অতিথিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, বৈজ্ঞানিক মনন গড়ে তোলা এবং নিজেদের কাজ বৃহত্তর দর্শকের সামনে উপস্থাপনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun