1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে বিকাশের তিন কোটি টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়: গুলিবিদ্ধসহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ভয়াবহ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ সময় দুর্বৃত্তদের হামলায় ডিস্টিবিউটর প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’-এর একাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া হামলায় প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হিমেলকে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, তারা শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপের কারণে নগদ টাকার সংকট তৈরি হয়েছিল। এ অবস্থায় বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্টিবিউটর ‘হযরত আলী মুন্সী’-এর কাছ থেকে ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করে একটি প্রাইভেটকারে করে আনা হচ্ছিল। পথে কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী গাড়িটির গতিরোধ করে।

দুর্বৃত্তরা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রের মুখে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এক পর্যায়ে পিস্তল বের করে তারা একাউন্টস ম্যানেজারকে গুলি করে। এ সময় গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল, যার মধ্যে তিনটি বস্তা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রতিষ্ঠানটির ধারণা, লুণ্ঠিত টাকার পরিমাণ প্রায় তিন কোটি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শনসহ আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun