1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বাজারে রপ্তানি বাধা ও শুল্ক কমানোর দাবি বাংলাদেশের লুটপাটের টাকায় বিদেশে ফুর্তি করছেন জয়: রাশেদ খাঁন শাহজালাল বিমানবন্দরে নতুন ট্রলি: কমবে যাত্রীদের ভোগান্তি ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির পথে ইসরায়েল-যুক্তরাষ্ট্র গাজীপুরে বিকাশের তিন কোটি টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায়: গুলিবিদ্ধসহ ডারবানে প্রোটিয়া বোলিং তোপে কোণঠাসা অস্ট্রেলিয়া সীতাকুণ্ডে তরুণীর মৃত্যু: যৌতুকের অভিযোগ, স্বামীসহ আটক তিন গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ছিনতাই, গুলিবিদ্ধ এক কর্মকর্তা দারুণ শুরুর পর আবুধাবি টেস্টে চাপে বাংলাদেশ শাহজালালে সোনা পাচারের ঘটনায় আরমান উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড

লুটপাটের টাকায় বিদেশে ফুর্তি করছেন জয়: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার করা অর্থ ও লুটপাটের টাকায় সজীব ওয়াজেদ জয়সহ অন্যরা বিদেশে বিলাসিতায় মত্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৯ অক্টোবর) মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাষ্ট্রচিন্তা ও জাতীয়তাবাদের ওপর আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমল-কুঁড়ির আয়োজনে অনুষ্ঠানটিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ বর্তমান সময়ে সজীব ওয়াজেদ জয়কে তাদের নেতা হিসেবে গণ্য করছে। এছাড়া দলের অন্যান্য মন্ত্রী ও নেতারা এখন ভারত ও আমেরিকাসহ বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদলসহ তাদের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোনোভাবেই ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো সুযোগ দেবে না।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করে রাশেদ খাঁন আক্ষেপ প্রকাশ করেন যে, তাদের অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়নি। তিনি বলেন, আন্দোলনে শহীদ হওয়া নেতাকর্মীদের ত্যাগ এবং যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা বিভিন্ন ভিডিওতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিরোধের চিত্র স্পষ্টভাবে দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন।

ছাত্ররাজনীতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ছাত্রদল অতীতে বিদ্যমান গণরুম ও গেস্টরুমের মতো কোনো নিপীড়নমূলক সংস্কৃতি ফিরিয়ে আনেনি। এর পরিবর্তে মেধা বিকাশের মাধ্যমে সারা দেশে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে তিনি জুলাই বিপ্লবে শহীদ হওয়া সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun