1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভোলাহাটে মোটরসাইকেল-সাইকেল সংঘর্ষে প্রৌঢ় নিহত এআই ফর ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে দুই বাংলাদেশি লালমাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে চালক আটক শাহজালাল তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ড্রাইভিং স্কুলের স্বেচ্ছাচারিতা বন্ধে কাতারের বড় পদক্ষেপ যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ফরিদপুরের সালথায় গৃহবধূর মৃত্যু নিয়ে চাঞ্চল্য: পরিবারের অভিযোগ ‎‎গাজীপুরের কালিয়াকৈরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ফেলে আসা দিন ও বই পড়ার অভ্যাসের গল্পে মোশাররফ কক্সবাজারে ছেলে হারিয়ে নিউজিল্যান্ড ফিরছেন জন এডওয়ার্ড

‎‎গাজীপুরের কালিয়াকৈরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে  উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের ১০টি অঞ্চল থেকে আগত প্রায় ৬০০ জন গাইড ও গাইডার অংশগ্রহণ করেন।‎বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ের আয়োজনে গত ৩ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পে অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করা হয়।‎ পাশাপাশি  আত্মরক্ষার কৌশল, অগ্নিনির্বাপণ পদ্ধতি, নারী ও শিশুর সুরক্ষা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।‎ প্রকৃতির সান্নিধ্যে তাঁবুতে অবস্থানের মাধ্যমে গাইড সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ সৃষ্টি হয়।‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা সহকারী পুলিশ সুপার মোছাঃ মাসুমা খাতুন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান,  ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান , কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।‎অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিন এবং বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ।‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাম্প কমিশনার রিতা জেসমিন।‎এ সময় বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং রাজধানী, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল থেকে আগত গাইড ও গাইডাররা উপস্থিত ছিলেন।‎সমাপনী অনুষ্ঠান শেষে ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাপসের মধ্য দিয়ে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun