1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

জাতীয় দল থেকে বিদায়ী জার্সি রিভার প্লেটকে দিলেন মেসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য পথচলার সমাপ্তি টেনেছেন। তার বিদায়ি এই ম্যাচটি ছিল এক আবেগঘন মুহূর্ত, যেখানে ৮৫ হাজারের বেশি দর্শক অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় তারকাকে বিদায় জানান। ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসি নিজেকে উজাড় করে দিয়েছেন মাঠের প্রতিটি কোণে। তার অসাধারণ নেতৃত্ব ও পারফরম্যান্সে আর্জেন্টিনা ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। এই দীর্ঘ সময়ে তিনি জাতীয় দলের জার্সি গায়ে ২০৮টি ম্যাচে ১২৬টি গোল করার অনন্য কীর্তি গড়েছেন। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে মেসির বিদায় ছিল অশ্রু আর ভালোবাসায় মোড়ানো। ২০৮ ম্যাচে ১২৬ গোলের কীর্তি। ফুটবলের কিছু মুহূর্ত শেষ হয়েও হয় না শেষ। সময় পেরিয়ে গিয়ে গ্যালারির উল্লাস থেমে যায়। প্রজন্ম থেকে প্রজন্মে ফুটবল ইতিহাসের এই অধ্যায়কে বাঁচিয়ে রাখতেই এমন উদ্যোগ। এটি শুধু জার্সি নয়, এক কিংবদন্তির দীর্ঘ যাত্রা, অসংখ্য অর্জন আর ভালোবাসার প্রতীক।

ম্যাচটিতে মেসির অবদান ছিল প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে। ৪৮ মিনিটে তার নেওয়া একটি কর্নার থেকে নিকোলাস ওতামেন্দি গোল করে দলের জয়যাত্রার সূচনা করেন। পরবর্তীতে ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে নিকো পাজের করা অবিশ্বাস্য গোলটিতেও নেপথ্যে ছিল মেসির বুদ্ধিদীপ্ত সহায়তা। এরপর ৭১ মিনিটে নিজে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের শেষটা রাঙিয়ে রাখেন এই কিংবদন্তি। নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি রিভার প্লেট ক্লাবের জাদুঘরে উপহার হিসেবে তুলে দিয়েছেন। আবেগঘন এই মুহূর্তটি ফুটবল বিশ্বে এক নতুন স্মৃতির জন্ম দিল, যেখানে মাঠের লড়াই শেষ হলেও মেসির অর্জনের গল্পগুলো চিরকাল অমলিন হয়ে থাকবে। আর নিজে শেষটা রাঙান ৭১ মিনিটে পেনান্টিতে গোর করে। আর্জেন্টাইন মহাতারকার সেই জার্সি এখন রিভার প্লেটের জাদুঘরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun