সিনিয়র সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা সাতটার কিছু আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী এই সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজনরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
গুরুতর অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সর্বশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। কর্মজীবনে তিনি ভয়েস অব আমেরিকাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী।