1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদা না পেয়ে পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১ দুর্গাপূজায় ৩ দিন বন্ধ সুপ্রিম কোর্টের কার্যক্রম ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তায় আওয়ামী লীগের মুখোশ উন্মোচিত হয়েছে: নাহিদ পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা হয়ে নতুন রেকর্ড গিলের সৈয়দপুর কারখানায় নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ রেলমন্ত্রী বিদেশি বিনিয়োগ আকর্ষণে থাইল্যান্ডের সাফল্য: বাংলাদেশের জন্য কী বার্তা? সৌদি ফ্লাইটের যাত্রীদের সহায়তায় এয়ারলাইনসগুলোকে কঠোর নির্দেশনা দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন দাউদকান্দিতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দম্পতি নিহত

ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়ে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব হাসান শিপলু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি। বিশেষ করে যে এলাকাগুলোতে ডেঙ্গু সংক্রমণের হার বেশি, সেখানে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সভায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উক্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun