1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজায় ৩ দিন বন্ধ সুপ্রিম কোর্টের কার্যক্রম ডেঙ্গু রোধে পাড়ায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তায় আওয়ামী লীগের মুখোশ উন্মোচিত হয়েছে: নাহিদ পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা হয়ে নতুন রেকর্ড গিলের সৈয়দপুর কারখানায় নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ রেলমন্ত্রী বিদেশি বিনিয়োগ আকর্ষণে থাইল্যান্ডের সাফল্য: বাংলাদেশের জন্য কী বার্তা? সৌদি ফ্লাইটের যাত্রীদের সহায়তায় এয়ারলাইনসগুলোকে কঠোর নির্দেশনা দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন দাউদকান্দিতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দম্পতি নিহত দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

সৈয়দপুর কারখানায় নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে ট্রেনের কোচের জানালা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ও কাজের মান দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে সরাসরি প্রশ্ন করে বলেন, ‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন?’ মন্ত্রীর মতে, কারখানায় যেভাবে সংস্কারকাজ চালানো হচ্ছে, তার চেয়ে উন্নত কাজ যেকোনো সাধারণ ছোটখাটো ওয়ার্কশপেও সম্ভব।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, এত বিশাল একটি প্রতিষ্ঠানে সংস্কারের এই বেহাল দশা স্বচক্ষে না দেখলে তিনি বিশ্বাসই করতে পারতেন না। এখানকার কর্মকর্তা ও কর্মীদের পেশাদারিত্ব ও দক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এমনকি এমন নিম্নমানের কাজের চেয়ে কাজ বন্ধ রাখা অনেক ভালো বলে মন্তব্য করেন তিনি।

কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান এবং রেলওয়ের পশ্চিমাঞ্চল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কারখানার কাজের মান উন্নয়নে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন রেলমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun