1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের নতুন সংকট ও ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি শ্রীপুরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা এআই অপব্যবহার ও মিথ্যা কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস, নির্দেশ প্রধানমন্ত্রীর সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণে অপচেষ্টা চলছে: রিজভী সেগুনবাগিচায় বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি ঢাকা পড়ছে পার্কিং করা গাড়িতে ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. ইউনূস, নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল সুবিধার আওতায় রয়েছেন। গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একদল ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেট কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন। সাবেক সরকারপ্রধান হিসেবে তার জন্য নির্ধারিত বিশেষ প্রটোকলের পাশাপাশি এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে তার অবস্থানকাল পর্যন্ত বহাল থাকবে।

ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এই তথ্য নিশ্চিত করেছেন। ড. ইউনূসকে হেনস্তার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। বাংলাদেশ সরকার এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট করেছে, নোবেলজয়ী ড. ইউনূসের মতো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে দেশের বাইরে হেনস্তা করা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এই ঘটনার পর সরকারি নির্দেশে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে। একই সঙ্গে বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া বিমানবন্দরের দায়িত্বে নিয়োজিত পোর্ট অথরিটি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বর্তমানে কনস্যুলেট কর্তৃপক্ষ মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার কাছ থেকে পরবর্তী পদক্ষেপের তথ্যের অপেক্ষায় রয়েছে। এদিকে হেনস্তার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, যারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun