1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সেগুনবাগিচায় বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি ঢাকা পড়ছে পার্কিং করা গাড়িতে ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক কাতারে সড়ক দুর্ঘটনা এড়াতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন মক্কায় মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু জম্মু-কাশ্মীরে অভিন্ন খুতবার প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে রদবদল চট্টগ্রামে যুবককে হাত বেঁধে নিরাপত্তা ঘটনায় ও মৃত্যুর ঘটনায় শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরাল পুলিশ

১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার প্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। যাত্রী নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি এবং এ সংক্রান্ত যাবতীয় হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের জানানো হবে বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

একইসঙ্গে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে মদিনা রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এই রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বড় আকারের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চলাচল করবে। এই সিদ্ধান্তের ফলে মদিনাগামী প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসনের সংস্থান হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun