1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে যুবককে হাত বেঁধে নিরাপত্তা ঘটনায় ও মৃত্যুর ঘটনায় শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরাল পুলিশ ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতিতে মার্কিন সামরিক বাহিনী বিমানবন্দর সড়ক অবরোধ, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কাতারে প্রবাসী ব্যবসায়ী মাইন উদ্দিন সোহেলের নতুন ওয়্যারহাউস উদ্বোধন রূপগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ ইস্তাম্বুলে বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু চট্টগ্রাম থেকে উদ্ধার বান্দরবানের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরাল পুলিশ

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ১০ অক্টোবর তাঁরা আন্দোলন করেন। পরে ১৩ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পেয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা আবারও আন্দোলনে নামেন। একপর্যায়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এ সময় বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয় পুলিশ। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সকাল সাড়ে নয়টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে তাঁদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অবরোধ চালিয়ে যাওয়ায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun