1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
৪০ লাখ শিক্ষার্থীর পাঠদানে প্রযুক্তির ছোঁয়া দিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন, পালাল দুর্বৃত্তরা নিরাপদ গাজীপুর গড়তে পুলিশ-সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান নতুন জিএমপি কমিশনারের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা ১২ কারখানায় গাজীপুরে বাসের পর এবার মহাসড়কের পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানে আগুন গাজীপুরের চন্দ্রায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পোশাকশিল্পে ন্যায্য রূপান্তর: নারী শ্রমিকদের কথা তুলে ধরতে সাংবাদিকদের কর্মশালা গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

মেয়ের জন্মদিনে অপূর্বর আবেগঘন বার্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়দক্ষতা দিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে আসছেন। কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে আনায়ার বিশেষ দিনটিতে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন এই অভিনেতা। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। কেমন কেটেছে এই এক বছর, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা।

১৫ অক্টোবর বৃহস্পতিবার ফেসবুকে কন্যা আনায়ার জন্মদিনে দুটি ছবি প্রকাশ করেন অপূর্ব। ছবিগুলোর সঙ্গে ভালোবাসাপূর্ণ আবেগঘন বার্তা যোগ করে তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। শুভ প্রথম জন্মদিন আমার ছোট্ট রাজকন্যা।’ একই সঙ্গে মেয়ের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে তাঁর জন্য শুভকামনা জানান। পোস্টে মেয়েকে ভালোবাসা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা। মেয়ের জন্মের পর অপূর্বর জীবনটাই যেন বদলে গিয়েছে। তিনি লিখেছেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে। মেয়েকে বড় হতে দেখা, তার চারপাশের পৃথিবীকে চিনতে শেখা, আর তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন অপূর্ব। এই অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যায়, মেয়ের মাথায় ছোট্ট মুকুট। যেন অপূর্বদের হৃদয়ের রানির আসনে বসে আছে—এমন আবেগও প্রকাশ করেছেন এই অভিনেতা। তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।

এর আগে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। পরবর্তীতে ২০২৫ সালের ডিসেম্বরে ঘরে কন্যাসন্তান আগমনের খবরটি আনুষ্ঠানিকভাবে ভক্তদের সামনে তুলে ধরেছিলেন তিনি। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে কন্যাসন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অপূর্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun