1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদিতে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার: নিহত ২ ক্রু সৌদিতে হুতিদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন: সিভিতে জালিয়াতির পদত্যাগের নির্দেশ গুজব, দাবি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সৈয়দপুরে ময়লার ভাগাড় আড়াল করার সুইডিশ জীবনদর্শন ‘লাগোম’: সুখী হওয়ার নতুন পথ রিমান্ডে নেওয়ার আগে চারজনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলার উড়োজাহাজ ২০৩০ সালেই বিদায় নেবেন মিসরের প্রেসিডেন্ট সিসি

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সৈয়দপুরে ময়লার ভাগাড় আড়াল করার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে দীর্ঘদিনের পুরনো ময়লার ভাগাড় ঢেকে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটি দিয়ে প্রধানমন্ত্রীর যাতায়াতের কথা থাকায় তড়িঘড়ি করে ময়লার স্তূপের ওপর বালু ফেলার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে হাসপাতাল, হোটেল ও বাসাবাড়ির বর্জ্য এখানে ফেলে রাখা হলেও কর্তৃপক্ষ এতদিন কোনো স্থায়ী সমাধানের দিকে যায়নি। তীব্র দুর্গন্ধে জনদুর্ভোগ চরমে পৌঁছালেও এতকাল কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। উন্মুক্ত স্থানে এসব বর্জ্য পড়ে থাকায় আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। পৌরসভা কর্তৃপক্ষ এত দিন কার্যকর ব্যবস্থা নেয়নি।

সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর সড়কের পানি উন্নয়ন বোর্ডের পাশের এলাকা পর্যন্ত বিস্তৃত এই ময়লার ভাগাড়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন থেকেই ক্ষোভ বিরাজ করছে। এতে সড়কের পাশের ভাগাড়টি আগের তুলনায় কিছুটা পরিচ্ছন্ন দেখাচ্ছে।

রোববার সকাল থেকে সেখানে বালু ফেলে ভাগাড়টি আড়াল করার কাজ শুরু হয়। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা অপসারণের কাজও চলছে বলে জানা গেছে। নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী ও পথচারীরা জানিয়েছেন, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে তারা দীর্ঘ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় নাক চেপে চলাচল করতে হয় তাদের। এখন প্রধানমন্ত্রীর আগমনের সুযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে, যা নিয়মিত বজায় রাখার দাবি জানিয়েছেন তারা। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। শহরের কয়েকটি স্বনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এ পথ ব্যবহার করেন। এভাবে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা হলে তাদের চলাচলে সুবিধা হবে এবং পরিবেশদূষণ কমবে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়েই রংপুরে যাবেন। তাই সড়কের ডিভাইডার মেরামত ও রং করার পাশাপাশি যেসব স্থানে ময়লার স্তূপ রয়েছে, তা বালু দিয়ে ঢেকে ফেলা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার, ২০ অক্টোবর সকাল ৯টায় ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। বেলা ১১টার দিকে মন্দির পরিদর্শন শেষে পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহী ও পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত সফরকে কেন্দ্র করেই স্থানীয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে সড়কপথটি পরিচ্ছন্ন করার এই উদ্যোগ নিয়েছে। এতে পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun