1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

গজারিয়ায় নদীতে নিখোঁজ শিশুর সন্ধান মিলল ভোরে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু আবু বক্কর সিদ্দিকী রাফির (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাফি নড়াইল জেলার খায়রুল ইসলামের ছেলে এবং পরিবারের সঙ্গে গজারিয়ায় একটি ভাড়া বাসায় থাকতো। তারা গজারিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে খবর আসে যে, মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নেমেছিল। ওই সময় চারজন নিরাপদে তীরে উঠে আসতে পারলেও রাফি নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মুন্সীগঞ্জ থেকে আসা ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালায়। দীর্ঘ অনুসন্ধান শেষে রোববার ভোরে ডুবুরি দল যখন পুনরায় অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখনই শিশুটির মরদেহ ভেসে ওঠে। রোববার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় ফুলদী নদীতে শিশুটির লাশ ভেসে ওঠার খবর পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun