1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবুধাবিতে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ রিয়াদ বিমানবন্দর চালু হলেও অনিশ্চয়তা কাটেনি ফ্লাইট সূচিতে সৌদির ওপর হামলার নিন্দা কাতারের, শিশুদের জন্য নতুন আইন কলকাতায় পূজামণ্ডপ ধসে নিহত ১৭, আহত ২০ ম্যাক্রনের -: ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা, সরকারি ভবনে হামলা-লুটপাট, কঠোর রিয়াল বেতিসকে উড়িয়ে টানা ১১ জয়ের ধারায় বার্সেলোনা ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার পণ্য জব্দ

সৌদির ওপর হামলার নিন্দা কাতারের, শিশুদের জন্য নতুন আইন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের নিরাপত্তা সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্য—এই বার্তা দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সাম্প্রতিক ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার।

দোহায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নিন্দা জানানো হয়। কাতার এই হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এ সময় নিজেদের অখণ্ডতা রক্ষায় সৌদি আরবের যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে দোহা।

বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাম্প্রতিক শূরা কাউন্সিলের ভাষণকে সকল সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কাজের মূল ভিত্তি বা দিকনির্দেশনা হিসেবে অনুসরণ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের (২০২৫-২০৩০) সামাজিক কৌশলের অংশ হিসেবে শিশুদের অধিকার এবং ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত নতুন দুটি খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই আইনগুলো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মতামতের জন্য খসড়া আইনটি কাতারের ‘আল মিযান’ আইনি পোর্টাল ও ‘শারিক’ প্ল্যাটফর্মে ১০ দিনের জন্য উন্মুক্ত রাখা হবে।

মন্ত্রিসভার এই বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাতারএনার্জির সমন্বয়ে তেজস্ক্রিয় পদার্থের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক একটি খসড়া নির্দেশিকা নীতিগতভাবে পাস হয়েছে। মূলত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মানদণ্ড মেনে তেজস্ক্রিয় উপাদানের ব্যবহার, পরিবহন ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি সভায় কাতার ও আর্মেনিয়ার মধ্যকার বিচারিক সহযোগিতা এবং কাতার-বাহরাইন পরিবহন ও লজিস্টিকস খাতের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকগুলোও অনুমোদনের সিলমোহর পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun