1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলি স্পাইওয়্যারের টার্গেট আল-জাজিরার সাংবাদিকরা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর অঙ্গীকার: প্রধানমন্ত্রী কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাকি এনআরবি ব্যাংকে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগ ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখলের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন, সংঘর্ষের আশঙ্কা রিজেন্ট এয়ারওয়েজের সহযোগী প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন অবসায়নের নির্দেশ বাকুতে সিকা শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের গুরুত্বপূর্ণ আহ্বান সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য জানতে চিঠি কনস্যুলেটের

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাকি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহেরদাদ আখলাকি কেতাবচি।

দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হওয়ার পরপরই তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। কেতাবচি বলেন, মার্কিন শত্রুপক্ষ যদি নতুন করে কোনো ভুল হিসাব বা পদক্ষেপ নেয়, তবে গর্বিত ইরানি জাতি এবং ইসলামের যোদ্ধারা এর বিস্ময়কর ও ব্যাপক জবাব দিতে প্রস্তুত রয়েছে। দায়িত্ব নেওয়ার পর ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘আরেকটি ভুল হিসাবের’ বিষয়ে সতর্ক করে দেন তিনি।

এ ধরনের যেকোনো আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতির জন্য সন্ত্রাসী মার্কিন সরকার এবং তাদের মিত্ররাই দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বর্তমানে আগের চেয়ে অনেক বেশি উন্নত ও আধুনিক করা হয়েছে। এই সক্ষমতা শত্রুপক্ষের পূর্বের সব মূল্যায়ন ও কৌশলগত হিসাব-নিকাশ পুরোপুরি ওলটপালট করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun