1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান সংশোধনীতে বিরোধীদল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাজিরায় অভিযানে গিয়ে হামলার মুখে এমপি ও প্রশাসন রংপুরে ঢাকি সংকট: নিজেই ঢাক বাজাচ্ছেন পূজা কমিটির সদস্যরা রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন ১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা বৃদ্ধি হরমুজ প্রণালিতে জাহাজডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম আইসিটি মন্ত্রী: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা উপনিবেশোত্তর বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ও জাতিরাষ্ট্রের সংকট মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়নকৃত উদ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এই স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলম। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। প্রধানমন্ত্রী পরে আধুনিকায়িত উদ্যান প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি উদ্যানের পাশে থাকা গ্রন্থাগারটিও পরিদর্শন করেন।

প্রায় এক একর এলাকাজুড়ে নির্মিত ৯০ ফুট উঁচু এই স্মৃতিস্তম্ভটির গায়ে লেজার কাটিং প্রযুক্তিতে ৮৩৪ জন শহীদের নাম খোদাই করা হয়েছে। স্থাপনাটির সামনে ২০টি প্রতীকী সমাধিফলক রাখা হয়েছে। এছাড়া স্মৃতিস্তম্ভের বাইরের দিকে ১৬৩ ফুট দীর্ঘ ও সাড়ে ৪ ফুট উঁচু এবং ভেতরের দিকে ১৭১ ফুট দীর্ঘ ও সাড়ে ৭ ফুট উঁচু রিলিফ ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্যের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণ-আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানসহ বাংলাদেশের ইতিহাসের ধারাবাহিক সংগ্রাম ও আন্দোলনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

পুরান ও নতুন ঢাকার সংযোগস্থলে ২৩ একর জায়গাজুড়ে বিস্তৃত ঐতিহাসিক ওসমানী উদ্যানকে সবুজ, নিরাপদ ও আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে সাজানো হয়েছে। প্রকল্পটির আওতায় পুরোনো জলাশয় সংস্কার এবং নতুন পাঁচটি জলাশয় তৈরি করা হয়েছে। এছাড়া বিদ্যমান বৃক্ষরাজি সংরক্ষণের পাশাপাশি নতুন গাছ রোপণ করে সবুজ দ্বীপ তৈরি করা হয়েছে। উদ্যানটিতে ৩ দশমিক ১ কিলোমিটার হাঁটার পথ, ব্যায়ামাগার, প্যাগোডা, গণশৌচাগার, পার্কিং এবং জলাশয়ের ঘাটসহ প্রয়োজনীয় সব সুবিধা রয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যানে ৫০ হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। দুই স্তরে বিন্যস্ত এই উদ্যানের সড়ক থেকে দুই মিটার উঁচুতে চলাচলের জন্য বিশেষ পথ নির্মাণ করা হয়েছে, যা নাগরিক পরিবেশ উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ ছাড়া ৫০ হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানির সংরক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun