1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী: জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত সংবিধান সংশোধনীতে বিরোধীদল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাজিরায় অভিযানে গিয়ে হামলার মুখে এমপি ও প্রশাসন রংপুরে ঢাকি সংকট: নিজেই ঢাক বাজাচ্ছেন পূজা কমিটির সদস্যরা রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন ১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা বৃদ্ধি হরমুজ প্রণালিতে জাহাজডুবি: সাগরে ভাসছে আইফোন ও পারফিউম আইসিটি মন্ত্রী: ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা উপনিবেশোত্তর বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ও জাতিরাষ্ট্রের সংকট

সংবিধান সংশোধনীতে বিরোধীদল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাজধানীর ওসমানী উদ্যানে সোমবার সকালে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার সংবিধানে এমন কিছু সংশোধনী আনতে চায়, যা অনেকে সংস্কার হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করেন যে, সংস্কার শব্দ ব্যবহারে তাদের আপত্তি নেই, তবে এই সাংবিধানিক প্রক্রিয়ায় বিরোধী দল এখনো পর্যন্ত কোনো সহযোগিতা করছে না।

মন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি বিরোধীদলীয় নেতা গতকাল বলেছেন, তারা সরকারকে নয় বরং ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন। আমরাও চাই তারা জনগণের পাশে দাঁড়াক এবং বিরোধী দল হিসেবে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিক।’

সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, রাজনীতির মাঠে দেওয়া বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে অবদান—এই দুইয়ের মধ্যে মিল থাকা প্রয়োজন। জনগণের স্বার্থে বিরোধী দলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun