1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার মতোই বর্তমান সরকার পথভ্রষ্ট হচ্ছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বর্তমান সরকার শেখ হাসিনা সরকারের দেখানো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিচার ও শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ খাতে আগের সরকারের মতোই অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ জেঁকে বসেছে। ১৬ অক্টোবর শুক্রবার সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অথচ বর্তমানে সমস্যা দ্বিগুণ হারে বেড়েছে। এ সরকারে সময়ে বৈষম্যের নতুন মাত্রা যোগ করেছেন। নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের ও পরিবারকে নিয়ন্ত্রণ করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, গত নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল প্রচার চালিয়েছিল যে, নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রকৃত অর্থে দেশের আপামর জনতা ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। ২০২৪ সালে জামায়াতে ইসলামী এবং দেশের তরুণ সমাজ একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশের যে প্রত্যাশা করেছিল, বর্তমান সরকারের কর্মকাণ্ডে তা ভূলুণ্ঠিত হচ্ছে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের কার্যধারা অব্যাহত থাকলে আপনাদের চূড়ান্ত পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। গাজীপুরের উচিং শহীদ আব্দুল মালেক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আপামর জনতার দাবি ছিল ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। শিক্ষাঙ্গনে গত সরকারের মতো দলীয়করণ, লুটতরাজ, উন্নয়ন মূলক কর্মকাণ্ডে ভাগ বসাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে একনায়কতন্ত্রের হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এর বিপরীতে জনগণ মনে করে জামায়াতে ইসলাম একমাত্র নিরাপত্তার স্থল।

মুসলিম বিশ্বের বর্তমান সংকট নিয়ে আলোচনায় জামায়াত আমির বলেন, সৌদি আরবসহ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক ঐক্যের অভাব এবং মহানবী (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে আসার কারণেই বিশ্বজুড়ে মুসলিমরা আজ নানামুখী ক্ষতির সম্মুখীন হচ্ছে। রুকনদের উদ্দেশে তিনি আরও বলেন, সুরা কালামের শিক্ষা ধারণ করে ইসলামী চেতনায় দেশ ও জাতি গঠনে এগিয়ে যেতে হবে। ইসলাম কেবল শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি, বরং মহানবী (সা.)-এর উন্নত আচরণ ও নৈতিকতায় মুগ্ধ হয়েই বিদায়ী হজে ১ লাখ ২০ হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব করাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুধু তলওয়ার দিয়ে ইসলাম কায়েম হয়নি। রাসুলের আচরণে আকৃষ্ট হয়ে বিদায়ী হজে ১ লাখ ২০ হাজার অমুসলিম মুসলিম হয়েছেন। মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মাঝে ঐক্য না থাকায় সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশে রাসুল (সা.)- এর আদর্শ উপেক্ষা করার কারণে মুসলিম বিশ্ব আজ ক্ষতিগ্রস্ত। সমাজের অধিকাংশ মানুষই রিকোয়েস্ট করে, তাই মানুষকে সম্মান করতে হবে, সমাজের মানুষের ভালো ব্যবহার, ভাল আচরণ করতে হবে।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দলীয় নেতাকর্মী ও রুকনরা উপস্থিত ছিলেন। বক্তৃতার বড় একটি অংশ জুড়ে তিনি দুর্নীতিবিরোধী অবস্থানের পাশাপাশি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun