1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

কাতারে ১২ বছরে পা রাখলো বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কাতারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয় নিয়ে ১২তম বর্ষে পদার্পণ করেছে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব। এ উপলক্ষে রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ষপূর্তি উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

সি এম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন এবং জিটিভির সিইও ইকবাল করিম নিশান। আয়োজনে প্রবাসে ঐক্য বজায় রাখা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি ক্লাবের ধারাবাহিক সামাজিক কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসী ভাইদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, রিফাত মাওলা, ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম সুমনসহ অনেকে। পরে কাতারের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, তপু ও নয়ন গান পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সান্ধ্যকালীন নৈশভোজের মধ্য দিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun