দুই দশক পর ক্ষমতার স্বাদ পাওয়ার পর থেকেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন নেতৃত্বের প্রয়োজনীতা দেখা দিয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের পুনর্গঠনের আভাস পাওয়ার পর থেকেই দলগুলোতে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। এর প্রধান কারণ, যুবদলের সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের শীর্ষ নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নেতৃত্বের এই শূন্যতা ও পরিবর্তন নিয়ে দলের হাইকমান্ড সক্রিয় হয়েছে। বিশেষ করে ছাত্রদলের শীর্ষ নেতাদের ডেকে এনে নতুন কমিটি গঠনের বার্তা দিয়েছেন বিএনপি প্রধান। এরপর থেকেই সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ফেসবুকে পোস্টের মাধ্যমে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তবে ঘোষণার তিন মাস পেরিয়ে গেলেও এখনও ছাত্রদলের নতুন কমিটি আলোর মুখ দেখেনি। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পরপরই আলোচনা শুরু হয় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন নিয়ে। সংগঠনকে গতিশীল করা এবং ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে নতুন নেতৃত্ব বেছে নিতে সময় নিচ্ছেন বিএনপি’র হাইকমান্ড। তারা বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।
সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এসব সংগঠনের ভেতরে নতুন করে কমিটি গঠনের বিষয়ে নানা হিসাব-নিকাশ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে তরুণ, মেধাবী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের মূল্যায়নের সিদ্ধান্তই এই বিলম্বের কারণ। ৫ আগস্টের পর থেকে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের যেসব অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাদেরই নতুন নেতৃত্বে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কমিটি গঠনে রাজপথের আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও পরীক্ষিত নেতারা অগ্রাধিকার পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি আন্দোলন-সংগ্রামী রাজপথে থাকা নেতাদেরও মূল্যায়ন করা হবে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিগত দিনে রাজপথের আন্দোলন ও সংগ্রামে ভূমিকাসহ দলের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরছেন।
সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের পাশাপাশি বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল নিয়েও চলছে নানা আলোচনা। আগে ডিসেম্বরে কাউন্সিলের সম্ভাবনা থাকলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত হলেও কাউন্সিলের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে আগামী বছরের শুরুর দিকে কাউন্সিল আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কাউন্সিলের তারিখ এখনও নির্ধারিত না হলেও দ্রুতই এটি অনুষ্ঠিত হবে। এবার প্রচলিত ধারা ভেঙে তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার কাউন্সিলকে কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেয়ার প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসবে দলটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাউন্সিলের উদ্বোধন করেছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও প্রতিকূল রাজনৈতিক পরিবেশ ও সাবেক সরকারের কঠোরতার কারণে তা সম্ভব হয়নি। এদিকে, স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে নতুন কমিটি নিয়ে আলোচনা তুঙ্গে। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। ওদিকে ২০২২ সালের ৪ঠা সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে গঠিত কৃষক দলের কমিটি এবং ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছিরকে নিয়ে গঠিত ছাত্রদলের কমিটি নিয়ে এখন পদপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ বেড়েছে। নাছির উদ্দিন নাছির জানান, দলের হাইকমান্ড যখন চাইবেন তখনই নতুন কমিটি ঘোষণা করা হবে। একই সাথে, কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল জানিয়েছেন, কেন্দ্রীয় কমিটির বিষয়ে তথ্য না থাকলেও মহানগর পর্যায়ের কমিটিগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে। দখল ও চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিতদের কোনোভাবেই নতুন কমিটিতে ঠাঁই দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে দলীয় হাইকমান্ড। একইসঙ্গে দখল, চাঁজাবাজি এবং বিতর্কিতরা কমিটিতে জায়গা পাবেন না বলেও সূত্রটি জানায়। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই হবে।