1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবন ও উপকূলীয় পানির সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি শেখ হাসিনাকে ধরা ভূতে বিএনপিকেও ধরেছে: মামুনুল হক ফ্লাইট ছিনতাইয়ের ষড়যন্ত্র: আটক দুই মালদ্বীপের পাইলট কাতারে কৃষিভিত্তিক আলোকচিত্র প্রতিযোগিতা: থাকছে লাখ রিয়াল পুরস্কার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে বাংলাদেশের শ্রমবাজার নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে জখমের ঘটনায় আটক ৪ ছয় মারার মেমোরি আছে, অনুশীলন লাগবে না: সাব্বির অক্সিজেন জটিলতায় আটকে গেল মালয়েশিয়া এয়ারলাইনসের ৭৮ যাত্রী নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের তীব্র নিন্দা

শেখ হাসিনাকে ধরা ভূতে বিএনপিকেও ধরেছে: মামুনুল হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনাকে যে ভূতে ধরেছিল, এখন সেই একই ভূতে বিএনপিকে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে জেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, কায়েমি স্বার্থবাদীরা তরুণদের জেগে ওঠা নতুন নেতৃত্বকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার না করা হলে যে দলই আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আবার আরেকটি হাসিনায় পরিণত হবে। কারণ বর্তমানে প্রধানমন্ত্রীর হাতেই সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার কথা উল্লেখ থাকলেও বিএনপি তা হতে দিচ্ছে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun