1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্লাইট ছিনতাইয়ের ষড়যন্ত্র: আটক দুই মালদ্বীপের পাইলট কাতারে কৃষিভিত্তিক আলোকচিত্র প্রতিযোগিতা: থাকছে লাখ রিয়াল পুরস্কার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে বাংলাদেশের শ্রমবাজার নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে জখমের ঘটনায় আটক ৪ ছয় মারার মেমোরি আছে, অনুশীলন লাগবে না: সাব্বির অক্সিজেন জটিলতায় আটকে গেল মালয়েশিয়া এয়ারলাইনসের ৭৮ যাত্রী নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের তীব্র নিন্দা ড. ইউনূসকে হেনস্থা ও অপপ্রচারের ঘটনায় ১২ উপদেষ্টার নিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের মিছিল

কাতারে কৃষিভিত্তিক আলোকচিত্র প্রতিযোগিতা: থাকছে লাখ রিয়াল পুরস্কার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কাতারের কৃষি ও খামারভিত্তিক সৌন্দর্য, বৈচিত্র্য এবং সৃজনশীলতাকে ক্যামেরার লেন্সের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে শুরু হয়েছে ‘Qatar Agriculture Lens Contest 2026’। কাতারে বসবাসরত যে কোনো ব্যক্তি এই আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

পুরস্কারের বিবরণ

  • প্রথম পুরস্কার: ৩০,০০০ রিয়াল
  • দ্বিতীয় পুরস্কার: ২০,০০০ রিয়াল
  • তৃতীয় পুরস্কার: ১৫,০০০ রিয়াল
  • চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী: প্রত্যেকে ৫,০০০ রিয়াল

প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ ১ লাখ রিয়াল। একজন আলোকচিত্রী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।

অংশগ্রহণের শর্তাবলি

  • প্রতিযোগিতাটি কাতারে বসবাসকারী সবার জন্য উন্মুক্ত।
  • ছবি অবশ্যই প্রফেশনাল ক্যামেরা দিয়ে তুলতে হবে; ড্রোন ব্যবহার করা যাবে না।
  • উচ্চমানের JPEG বা JPG ফরম্যাটে ছবি জমা দিতে হবে, যার ছোট পাশের দৈর্ঘ্য কমপক্ষে ৩,০০০ পিক্সেল হতে হবে।
  • প্রতিটি ছবিতে সংশ্লিষ্ট খামারের নম্বর উল্লেখ করতে হবে।
  • ছবির মূল EXIF তথ্য অপরিবর্তিত রাখতে হবে এবং কোনো লোগো, স্বাক্ষর, ফ্রেম বা ডিজিটাল কম্পোজিটিং করা যাবে না।
  • মৌলিক সম্পাদনা যেমন ক্রপিং, সোজা করা বা আলো-রঙের সমন্বয় করা অনুমোদিত।

জমা দেওয়ার প্রক্রিয়া

অংশগ্রহণের জন্য ছবি প্রথমে WeTransfer-এ আপলোড করতে হবে। এরপর আয়োজকদের প্রদান করা QR কোড স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। এদিকে, জাতীয় স্বার্থে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কাতারের আমির। এছাড়া, সৌদি আরবের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী। পাশাপাশি, চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে কাতারের রাজস্ব গত ছয় মাসে ৪২ শতাংশ হ্রাস পেয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ছবির জন্য যেসব শর্ত মানতে হবে।
  • যুদ্ধের প্রভাবে ৬ মাসে কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun