1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসকে উড়িয়ে টানা ১১ জয়ের ধারায় বার্সেলোনা ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার পণ্য জব্দ নিরাপত্তা ও অপরাধ দমনে কাতার-মিসর ঐতিহাসিক চুক্তি প্রেস সচিব: প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার গোদাগাড়ীতে পূজামণ্ডপের চালের বরাদ্দপত্র ঘিরে সিন্ডিকেটের কারসাজি শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য

যুদ্ধ চালাতে ইইউর কাছে ৭০ বিলিয়ন ইউরো চান জেলেনস্কি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আগামী বছরে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান ও প্রতিরোধ যুদ্ধ বজায় রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের কাছে অতিরিক্ত ৭ হাজার কোটি (৭০ বিলিয়ন) ইউরো অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ৭ হাজার ৯০০ কোটি। শুক্রবার (১৬ অক্টোবর) ব্রাসেলসে আয়োজিত ইইউ সম্মেলনে দেওয়া এক ভাষণে এই আর্থিক সহযোগিতার আহ্বান জানান তিনি। তবে ইউক্রেনের কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, রাশিয়ার ধারাবাহিক হামলায় দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বাজেটে এখনো বড় ধরনের অর্থসংকট দেখা দেবে।

সম্মেলনে দেওয়া বক্তব্যে যুদ্ধক্ষেত্রের বিশাল ব্যয়ের চিত্র তুলে ধরেন জেলেনস্কি। তিনি জানান, আগামী বছরে ইউক্রেনের যুদ্ধ পরিচালনায় সামগ্রিক খরচ দাঁড়াবে প্রায় ১৫৫ বিলিয়ন ইউরো। এর মধ্যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী রাখা, প্রয়োজনীয় অস্ত্রসামগ্রী সংগ্রহ এবং সামরিক সক্ষমতা টিকিয়ে রাখতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ন্যূনতম ৭০ বিলিয়ন ইউরো দেওয়া প্রয়োজন। এই বরাদ্দের দাবিকে অত্যন্ত বাস্তবসম্মত বলেও মন্তব্য করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আর প্রতিরক্ষা, অস্ত্র এবং আমাদের প্রতিরোধক্ষমতা বজায় রাখার জন্য আপনাদের কাছ থেকে আমাদের আরও অন্তত ৭০ বিলিয়ন ইউরো প্রয়োজন। আমি আপনাদের এই সহায়তার অর্থের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। এটি রাশিয়াকে প্রতিহত করতে আমাদের সাহায্য করবে।

বর্তমানে ইউক্রেনের আন্তর্জাতিক সহযোগীদের মধ্যে সবচেয়ে বড় অবদান রাখছে ইউরোপীয় ইউনিয়ন। কিয়েভের ২০২৭ সাল পর্যন্ত প্রয়োজনীয় আর্থিক চাপ সামলাতে ইতোমধ্যে ৯০ বিলিয়ন ইউরোর একটি বিশাল ঋণ সহায়তা ছাড় করছে জোটটি। তবে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে কেবল ওই অর্থে সংকট কাটছে না বলে মনে করা হচ্ছে। এই ঋণের উদ্দেশ্য ছিল ২০২৭ সালের শেষ পর্যন্ত ইউক্রেনের অর্থায়নের চাহিদা মেটাতে সহায়তা করা।

সম্মেলনের আলোচনায় ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইইউ নেতাদের দুই দিনব্যাপী বাজেটভিত্তিক এই সম্মেলন শুরুর আগেই তিনি ইঙ্গিত দেন, ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনের জন্য নতুন তহবিলের পথ খুঁজতে হবে। আগত শীতকালে এবং পুরো আগামী বছরজুড়ে যেন কিয়েভের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো যায়, সে জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি। কূটনীতিকেরা জানিয়েছেন, ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা ডিসেম্বর মাসে এ বিষয়ে আলোচনা করতে পারেন। তবে এ বিষয়ে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না।

নতুন এই অতিরিক্ত অর্থায়নের চাহিদাকে কেন্দ্র করে ইউরোপে থাকা রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদ ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ইউক্রেনকে আর্থিক সংস্থান জোগাতে ইউরোপীয় ইউনিয়নে ফ্রিজ করে রাখা রুশ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২০০ বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ কাজে লাগানোর জোরালো দাবি উঠতে শুরু করেছে। কারণ, জব্দ করা সম্পদের অধিকাংশই বেলজিয়ামে রাখা হয়েছে এবং দেশটি এই সম্পদ ব্যবহারের বিরোধিতা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun