1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রিয়াল বেতিসকে উড়িয়ে টানা ১১ জয়ের ধারায় বার্সেলোনা ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার পণ্য জব্দ নিরাপত্তা ও অপরাধ দমনে কাতার-মিসর ঐতিহাসিক চুক্তি প্রেস সচিব: প্রধানমন্ত্রীকে ঘিরে গত নয় মাসে ৪১০টি অপতথ্য প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার গোদাগাড়ীতে পূজামণ্ডপের চালের বরাদ্দপত্র ঘিরে সিন্ডিকেটের কারসাজি শামা ওবায়েদ: ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে সৌদির কাছে তথ্য

জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা কাতারের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার বিষয়ে কলম্বিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার এক সরকারি বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে কাতার স্পষ্ট করেছে যে, জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের লক্ষ্যে যেকোনো ধরণের পদক্ষেপ তারা প্রত্যাখ্যান করে। অধিকৃত এই নগরীর স্থিতাবস্থা বা নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলেও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য যে, জেরুজালেমের মর্যাদা ও সেখানে কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়টি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কিত। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun