1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ দাম্মামের পথে বিমান, নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ নতুন হামলা হলে উপসাগরীয় তেল ও এআই স্থাপনায় আঘাতের ইউরোপে তীব্র তাপপ্রবাহে অর্ধলক্ষাধিক মানুষের প্রাণহানি ম্যানচেস্টার ইউনাইটেডকে গুঁড়িয়ে কোমোর অবিশ্বাস্য জয়, নায়ক নিকো পাজ মাটি ছেড়ে আকাশে উড়বে টেসলার নতুন রোডস্টার

চীনে চিকিৎসাধীন সাংবাদিক চাষি রমজানের সুস্থতার জন্য দোয়া কামনা

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ক্যান্সারে আক্রান্ত হয়ে সুদূর চীনের গুয়াংজুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমতিরি সহসভাপতি ও জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য চাষি রমজান আলী। পুরোপুরি সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন। এছাড়া দোয়া কামনা করেছেন তার পরিবার ও জীবননগরের সাংবাদিক সমাজ।দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চলতি অক্টোবর মাসের ১ তারিখের একটি ফ্লাইটে তিনি চীনের উদ্দেশ্য রওনা দেন। সেখানে চিকিৎসা নিয়ে এখন পূর্বের তুলনায় তিনি কিছুটা সুস্থ। তাকে রোবটের সহায়তায় ‘মাইক্রো অ্যাবলেশন থেরাপি’ দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর।এর আগে গত সেপ্টেম্বর মাসে চীনে যাওয়ার প্রস্তুতির প্রাক্কালে সাংবাদিক চাষি রমজান হৃদরোগে আক্রান্ত হন। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে তার হার্টে রিং পরানো হয়। ২০২৫ সালে টিউমার অপারেশনের পর চাষি রমজানের ক্যান্সার ধরা পড়ে। তিনি দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং কেমোথেরাপি দেন। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে জীবননগরের বাসায় ফেরেন। তবে পরে তার মাথায় সিস্ট ধরা পড়ে। এরপর ঢাকায় চিকিৎসার জন্য গেলে তিনি হৃদরোগ আক্রান্ত হন। পরে রওনা দেন চীনের উদ্দেশ্যে।সাংবাদিকতার পাশাপাশি কৃষিকাজেও রয়েছে রমজানের পরিচিতি। এলাকার একজন বিশিষ্ট ফল ও সবজি চাষি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত। মানুষের সঙ্গে মিশে, সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে এবং কৃষির সঙ্গে যুক্ত থেকে গড়ে উঠেছে তাঁর জীবনের পথচলা। সেই পরিচিত মুখটি আজ নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছেন। জীবনের এই কঠিন সময়ে আবেগঘন বার্তায় তিনি অতীতের কোনো ভুলত্রুটি কিংবা কারও প্রতি অনিচ্ছাকৃত অন্যায় হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun