1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
সংঘাত মোকাবিলায় আগের চেয়ে প্রস্তুত ইরান: আইআরজিসি প্রধান আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন টাইফুন চাম্পি: তাইওয়ান ও জাপানে দুই শতাধিক ফ্লাইট বাতিল ২০২৭ সালের খসড়া বাজেট অনুমোদন দিল কাতার মন্ত্রিসভা সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হচ্ছে, মন্তব্য স্পিকার হাফিজের প্রধানমন্ত্রীর জাপান সফরে নেই রাষ্ট্রদূত দাউদ আলী জামায়াত এখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক: এটিএম মা’ছুম মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, পর্যটকদের নিরাপদে সরিয়ে নিল যৌথবাহিনী

সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হচ্ছে, মন্তব্য স্পিকার হাফিজের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজনীতিতে সৎ ও যোগ্য ব্যক্তিদের জন্য উপযুক্ত পরিবেশ না থাকায় সমাজের নিকৃষ্ট ব্যক্তিরাই এখন সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি অভিযোগ করেন, সবচেয়ে দুর্নীতিবাজরাই বর্তমানে সমাজের বড় নেতা হয়ে বসেছেন। বুধবার (২১ অক্টোবর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্পিকার বলেন, সমাজব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সৎ মানুষের পক্ষে নির্বাচনে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। ইথিওপিয়ার বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করে তিনি আক্ষেপের সুরে বলেন, আমরা যে পরিস্থিতির মধ্যে পড়েছি, তা থেকে উত্তরণ প্রয়োজন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অবস্থা চিরস্থায়ী নয় এবং আওয়ামী লীগের শাসনের অবসান ঘটার পর দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। স্পিকার বলেন, ‘ইথিওপিয়ার তুলনায় আমরা দেখেন কোথায় চলে গেছি। হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের শাসন থেকে মুক্ত হওয়ার পর আগামী দিনে আল্লাহ বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন। সমাজব্যবস্থাটাই এমন হয়ে গেছে, ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সৎ লোকের রাজনীতি করার পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। নিজের সততার প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, তিনি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আয়নাঘরের মতো টর্চারসেল তৈরি করে সেখানে বহু মানুষকে বন্দি রেখে নির্যাতন চালানো হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও প্রশাসনের রাজনৈতিকীকরণের মাধ্যমে দলটি বিশৃঙ্খলা তৈরি করেছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এই দুঃশাসনের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দলবল নিয়ে তাদের অনেকে পালিয়েছে, অথচ শেখ হাসিনা বড় গলায় বলেছিলেন তারা পালাবে না। আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে স্পিকার বলেন, ‘আয়নাঘর বলতে একটা জিনিস আছে, কেউ জানতই না। আওয়ামী লীগ সমাজের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, প্রশাসন ও সামরিক বাহিনীকে নষ্ট করে দিয়েছে।’। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব দুঃশাসন থেকে মুক্তির জন্য মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করেছিল।

নিজের অবস্থান পরিষ্কার করে স্পিকার বলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে এখন সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিরপেক্ষভাবে সংসদ পরিচালনা করছেন। তজুমদ্দিন এলাকায় কোনো ধরনের অপকর্ম, মাস্তানি কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি এলাকাবাসীকে পরামর্শ দিয়ে বলেন, জমি দখল বা হয়রানির মতো ঘটনা ঘটলে প্রথমে স্থানীয় নেতাদের জানাতে হবে। যদি স্থানীয় নেতারা নিজেরা এসব অপরাধে জড়িত থাকেন, তবে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun