1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
থমথমে সাজেক: পর্যটন বন্ধে কোটি টাকার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা শাহজালাল বিমানবন্দরে অনিয়মের পাহাড়, ঝুঁকি বাড়ছে নিরাপত্তা ব্যবস্থায় দেশে হামের প্রকোপ: উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদ পর্যটকরা দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ |: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গানের আসর বাতিলের অভিযোগ জ্বর কমলেই কি ডেঙ্গু থেকে মুক্তি? যা জানা জরুরি সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ

কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদ পর্যটকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর মাত্র এক সপ্তাহের মাথায় এবার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। এ সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং হোটেলে অবস্থানরত সকল পর্যটক বর্তমানে নিরাপদ রয়েছেন। তবে অগ্নিকাণ্ডে পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জেনারেটরের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের দাবি করেছেন, তাদের হোটেলে অগ্নিনির্বাপণব্যবস্থা পর্যাপ্ত রয়েছে এবং কর্মীদের দ্রুত তৎপরতার কারণে বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের আরেকটি হোটেলে আগুন লাগার ঘটনায় পর্যটন নগরীর হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় ও পর্যটকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun