1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
থমথমে সাজেক: পর্যটন বন্ধে কোটি টাকার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা শাহজালাল বিমানবন্দরে অনিয়মের পাহাড়, ঝুঁকি বাড়ছে নিরাপত্তা ব্যবস্থায় দেশে হামের প্রকোপ: উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদ পর্যটকরা দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ |: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গানের আসর বাতিলের অভিযোগ জ্বর কমলেই কি ডেঙ্গু থেকে মুক্তি? যা জানা জরুরি সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ

দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুর্দিনের পরীক্ষিত কর্মী, রাজপথের ত্যাগী ও একাধিকবার রাজনৈতিক কারণে কারা নির্যাতিত সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাভারের স্থানীয় ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র অসন্তোষ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।‎‎তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে যিনি নিজের জীবন বাজি রেখে রাজপথে নেতৃত্ব দিয়েছেন সাইফুল ভাই, রাজনৈতিক মামলা-হামলা সহ্য করে একাধিকবার কারাবরণ করেছেন—তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র চালানো হচ্ছে। দলের গতিশীলতা ও জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যেই একটি চক্রান্তকারী গোষ্ঠী গোপনে এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।‎‎সাভার থানা বিএনপির স্থানীয় প্রবীণ ও তরুণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “দুর্দিনে যখন অনেকে মাঠে ছিল না, তখন সাভার থানা বিএনপির সভাপতি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। হামলা, মামলা আর জেল-জুলুম সহ্য করে তিনি সাভারের তৃণমূল বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন। আজ দলের সুসময়ে কোনো এক অদৃশ্য মহল তাঁকে সরিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার পাঁয়তারা করছে।”‎‎তারা আরও বলেন, রাজপথের পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র তৃণমূলের কর্মীরা মেনে নেবে না। অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করা না হলে সাভারের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কঠোর জবাব দিতে বাধ্য হবে।‎‎এ বিষয়ে স্থানীয় দলীয় ফোরাম ও ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা জানান, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এবং চক্রান্তকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা বিশ্বাস করেন।‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun