1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ডিম ও মুরগির দামে আকাশ-পাতাল ব্যবধান, লোকসানে খামারিরা রাষ্ট্রদূতকে ঢাকায় তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ হাসিনা ফিরে আসুক, মানুষ তার বিচার দেখতে চায় দুই শতাব্দী পেরিয়ে এখনো অপ্রতিদ্বন্দ্বী মুক্তাগাছার মণ্ডা

এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় ও দ্রুত বিস্তার বিশ্ব অর্থনীতি এবং সমাজের জন্য বড় ধরনের অস্থিরতা বয়ে আনতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার ‘ডিকোডার’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী এই উদ্যোক্তা জানান, এআই-নির্ভর অর্থনীতিতে রূপান্তরের এই প্রক্রিয়াটি প্রায় ২০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। গেটস বলেন, এই দীর্ঘ সময়কালজুড়ে অনেকে যেমন দারুণভাবে লাভবান হবেন, তেমনি অনেকের জন্য পরিস্থিতির অবনতি বা ক্ষতির কারণও হয়ে দাঁড়াতে পারে এই পরিবর্তন। বৃহস্পতিবার প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে কেউ লাভবান হবেন, আবার কেউ ক্ষতিগ্রস্ত হবেন। এই পরিবর্তনের মধ্য দিয়ে সমাজকে দীর্ঘ সময় অস্থিরতা সামলাতে হতে পারে।

প্রযুক্তিটির দ্রুত গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সরকার ও সমাজ কাঠামো এখনও যথেষ্ট প্রস্তুত নয় বলে তিনি মনে করেন। যদিও স্বাস্থ্যসেবা এবং কৃষিখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈপ্লবিক সুফল বয়ে আনতে পারে, তবে এর নেতিবাচক দিকগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। গেটসের ভাষায়, এটি কোনো নিশ্চিত পূর্বাভাস নয়, তবে মানব ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন ও অস্থিতিশীল পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছে বিশ্ব। সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের এই বিকাশ বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বলে তার বিশ্লেষণ। আনাদোলুর দেয়া তথ্য অনুযায়ী, গেটস প্রযুক্তির এই উন্নয়নকে মানব ইতিহাসের এক সন্ধিক্ষণ হিসেবে দেখছেন যেখানে প্রস্তুতির অভাব সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তার মতে, এআইয়ের কারণে চাকরির বাজারে বড় পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রাও বদলে যেতে পারে। প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশের গতি নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপর সময়কাল কমবেশি হতে পারে। তার মতে, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রই বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো অনেক কাজ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun