1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১ গাজীপুরের শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি মোতায়েন ‎আগুনের পর এবার বাড়ির ফটকে কাফনের কাপড়, আতঙ্কে পরিবার ও এলাকাবাসী গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন চার সদস্য বাবার দেওয়া জমিতে বোনের ঘর ভাঙার অভিযোগ, ভাইদের বিরুদ্ধে মামলা শ্রীপুরে ২৪ উদ্যোক্তার পাশে বিআরডিবি, বিতরণ ৩৭ লাখ টাকা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস কয়েক দিনের বিক্ষোভের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকেরা দামুড়হুদায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি একটি মোটরসাইকেল। শনিবার (৭ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের জীবননগর পৌরশহরের মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মনোহরপুর বাজারের শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে মনোহরপুর-খয়েরহুদাগামী পাকা রাস্তার উপর হতে আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক কেজি গাঁজা। এছাড়া জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি লাল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ইগনিটর মোটরসাইকেল।

জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য এক লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun