1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল জীবননগরে ডিএনসির অভিযান, গাঁজাসহ আটক ১ গাজীপুরের শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি মোতায়েন ‎আগুনের পর এবার বাড়ির ফটকে কাফনের কাপড়, আতঙ্কে পরিবার ও এলাকাবাসী গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন চার সদস্য বাবার দেওয়া জমিতে বোনের ঘর ভাঙার অভিযোগ, ভাইদের বিরুদ্ধে মামলা শ্রীপুরে ২৪ উদ্যোক্তার পাশে বিআরডিবি, বিতরণ ৩৭ লাখ টাকা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস কয়েক দিনের বিক্ষোভের পর কর্মস্থলে ফিরছেন গাজীপুরের শ্রমিকেরা দামুড়হুদায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

মজুরি নিয়ে অসন্তোষ, গাজীপুরে আবারও উত্তাল শিল্পাঞ্চল

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। রোববার দুপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। রোববার (৮ নভেম্বর) দুপুরের খাবারের বিরতির পর কাজে না ফিরে বিক্ষোভে নামেন মন্ডল গ্রুপের মুনটেক্স ফেব্রিকস লিমিটেডের শ্রমিকেরা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার নয়াপাড়া এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকেরা সকালে যথারীতি কাজে যোগ দিয়েছিলেন। তবে দুপুরে খাবারের বিরতিতে বের হওয়ার পর তাঁরা আর কর্মস্থলে ফেরেননি। পরে মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা আশপাশের কারখানার অন্য শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। একপর্যায়ে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মন্ডল গ্রুপের মুনটেক্স ফেব্রিকস লিমিটেড, কাইজার নিটওয়্যার, তাসনিয়া ফেব্রিকস, মাল্টিফ্যাবস লিমিটেড ও ইসলাম নিটওয়্যার লিমিটেড। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা। তাঁরা শ্রমিকদের শান্ত করে কাজে ফেরার অথবা বাড়িতে চলে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকেরা তাঁদের আহ্বানে সাড়া না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শিল্পাঞ্চলে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনাবাড়ী, জরুন ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। দুপুরের পর মন্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে গিয়ে কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেন। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানা ছাড়া গাজীপুরের অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun