1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তেজগাঁও বিমানবন্দর পুনরায় বেসামরিক ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের দাবি শ্রীপুরে মাতবরের বাড়ির সামনে কাফনের কাপড় পরানো পুতুল, রহস্য নিয়ে আলোচনা বাংলাদেশসহ ৭ দেশে শীতকালীন ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ আসহাবুল ইয়ামিন মৃত্যু মামলা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের মধ্যে অগ্রিম বুকিংয়ের হিড়িক

গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে আবারও রাজপথে নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। আজ রবিবার সকালে শ্রীপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যান। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকে।খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়লে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে যান। পরে আশপাড়া মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা সেখান থেকে সরে গিয়ে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ধাওয়া দিয়ে শ্রমিকদের আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।এদিকে শিল্পাঞ্চলে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে, সে জন্য শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun