দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫০ জনে পৌঁছেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা) হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। একই সময়ে সারা দেশে নতুন রোগী হিসেবে ১ হাজার ২৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৪৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।