নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতামূলক কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাড়িটি সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব (২৫), মো. নিশাদ (২৩), রাফি (১৯) ও আরিফ (২৬)। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ীর ভাড়াটিয়া জব্বার শিকদারের পুত্র মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার ভাড়াটিয়া মো. জলিলের পুত্র মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। শনিবার দিবাগত গত রাত ১ টার দিকে সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার নিশাদ জানান, আমি পোশাক শ্রমিক।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে অংশগ্রহণের ভিডিও এবং দেশের ভেতরে ও বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগ রাজনীতির সাথে যুক্ত এবং এই বাড়িতেই নিয়মিত গোপন বৈঠক করতেন। মুন্নার নেতৃত্বেই সরকারবিরোধী ঝটিকা মিছিল বের করা হতো। এছাড়া, সম্প্রতি এই বাড়িতেই কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মুন্নার নেতৃত্বে সরকার বিরোধী ঝটিকা মিচজিল করতো।
গ্রেপ্তারকৃত নিশাদ জানান, মুন্না ভয়ভীতি দেখিয়ে তাদের বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যেতেন। বাড়িটি নিরাপদ মনে করে এর আগেও সেখানে একাধিকবার দলীয় গোপন বৈঠক ও কর্মসূচি পালিত হয়েছে। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপি নেতা এবং আরেক ভাই সাংবাদিক হওয়ায় তারা এই স্থানটিকে আস্তানা হিসেবে ব্যবহার করত বলে জানা গেছে।