হবিগঞ্জের মাধবপুরে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকিমূলক মন্তব্য করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের আ. রউফের ছেলে। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আতাউস সামাদ তার নামে ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। এর আগে গত বছরের ৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছিলেন, দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ। জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া তার হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ওই স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছিলেন যে, এএসআই দেলোয়ার হোসেন তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে গিয়েছিলেন। পাশাপাশি তিনি দাবি করেন, এর আগেও রাজনীতি করতে গিয়ে তাকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে। তবে এএসআই দেলোয়ার হোসেন তখন এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট করেন যে, তার বিরুদ্ধে আনা ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। ওই কর্মকর্তা মাধবপুর থানার অধীনে কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।