1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন,টঙ্গীতে শিশুসহ দগ্ধ ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম মধ্যবর্তী নির্বাচনের ফলে বাজারে ধস দেখছেন ট্রাম্প ট্রাম্পের পুতিনকে বন্ধু সম্বোধন সমর্থন করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা ১১ বছর বয়সী বালিকার দেওয়া নামেই পরিচিত প্লুটো শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনায় পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন,টঙ্গীতে শিশুসহ দগ্ধ ৩

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে একটি ভাড়া বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ছয় বছরের এক শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।গতকাল রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে টঙ্গী পশ্চিম থানার পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ ব্যক্তিরা হলেন মনিরা আক্তার (৩০), তরিকুল ইসলাম (২৬) ও শিশু আরিফুল ইসলাম আরাফাত (৬)। মনিরা ঝালকাঠির গলাচিপা উপজেলার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে। তরিকুল খুলনার কয়রা উপজেলার আশফাক গাজীর ছেলে এবং আরিফুল নরসিংদী সদর উপজেলার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে। তাঁরা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাড়ির একটি কক্ষে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্য ভাড়াটিয়ারা। তাঁরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। এ সময় আগুনের মধ্যে আটকা পড়ে দগ্ধ হন তিনজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun