1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পুলিশকে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক বাড়ছে বৈদেশিক ঋণ, পরিশোধের সক্ষমতা নিয়ে চিন্তার কারণ কতটা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন,টঙ্গীতে শিশুসহ দগ্ধ ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে জাতীয় নাগরিক পার্টি কানাডার ক্যালগেরি রুটে সরাসরি ফ্লাইট শুরু করল ইতিহাদ এয়ারওয়েজ ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম মধ্যবর্তী নির্বাচনের ফলে বাজারে ধস দেখছেন ট্রাম্প

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষক

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বর্তমান কৃষি মৌসুমে জমিতে ফসল উৎপাদনের জন্য সারের চাহিদা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে সারের সুষ্ঠু ও ন্যায্য বণ্টন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকার পর্যাপ্ত পরিমাণ সার মৌজুদ রাখলেও সরবরাহের ব্যবস্থাপনা নিয়ে উঠেছে বিভিন্ন অভিযোগ । কোথাও সার না পেয়ে কৃষকের হাহাকার, কোথাও ডিলারের বিরুদ্ধে হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগ। এরই মধ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজারে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের হাতে লাঞ্ছিত হয়েছেন কৃষি বিভাগের এক উপসহকারী কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা যায়, ২২শে নভেম্বর সকাল ১১টার দিকে দরগ্রাম বাজারে সার ডিলার বাবুলের দোকানে সার কিনতে যান স্থানীয় কৃষকেরা। কিন্তু কাঙ্ক্ষিত সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কৃষকদের বারবার সময় দেওয়া হলেও নির্ধারিত সময়ে দোকানে গিয়েও তারা সার পাননি। বরং সার না দিয়েই তাদের ফিরিয়ে দেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, ক্ষিপ্ত কৃষকরা সংশ্লিষ্ট ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের কাছে সারের বিষয়ে জানতে চান। তবে কৃষকদের অভিযোগের যথাযথ জবাব দিতে না পারায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত কয়েকজন কৃষক তাকে থাপ্পড় মেরে দোকান থেকে বের করে দেন। পরে তাকে আরও মারধরের চেষ্টা করা হলে অন্য কৃষকেরা বাধা দেন। এরপর উপস্থিত লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর আহত কৃষি উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া তাবাসসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী, কৃষি উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলামকে আঘাত করার ঘটনায় জড়িত কৃষকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস. এম. তারেক মাহমুদ জানান, অভিযুক্ত কৃষকের সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অতি দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। প্রশ্ন উঠছে, সরকারি বরাদ্দের সার যদি কৃষকের প্রয়োজনের সময় কৃষকের হাতেই না পৌঁছায়, তাহলে সেই সার কোথায় যাচ্ছে? ডিলারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবদিহি নিশ্চিত করবে কে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun