1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১১ বছর বয়সী বালিকার দেওয়া নামেই পরিচিত প্লুটো শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনায় পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা কোনো সন্ত্রাসীদলের জায়গা বাংলার বুকে হবে না : ফজলুল হক মিলন এমপি গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন কাতারের আমির গাকৃবিতে গবেষণার মান ও নৈতিকতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ মির্জা আজমকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বাবুল ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের লোকসান: বিজিএমইএ সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে আহত ঢাবি কর্মচারী

শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনায় পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ পর্যবেক্ষণ করতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা সফর করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চারজন প্রভাবশালী নেতা। রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। রোববার (২২ নভেম্বর) ভারতের কয়েকটি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন। পাশাপাশি শেখ হাসিনা কোন বাস্তবসম্মত পথে বাংলাদেশে ফিরতে পারেন, তা পর্যালোচনা করাও তাদের সফরের লক্ষ্য।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পেট্রাপোল সীমান্ত এবং সেখানকার ইমিগ্রেশন কেন্দ্র পরিদর্শনকালে তাদের উপস্থিতি নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।

সিএনএন-নিউজ ১৮ এবং নিউজ ১৮-এর তথ্যমতে, এই নেতারা পেট্রাপোল পরিদর্শনের পর আগামী কয়েক দিনের মধ্যে ভারতের আগরতলায় গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাও পরিদর্শন করবেন। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তিনি গণমাধ্যমকে সরাসরি কোনো মন্তব্য না করে রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন।’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক এই দলীয় নেতাদের সীমান্ত সফর বর্তমানে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun