1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে একই রাতে ইউএনওর বাসভবন ও উড়ালসেতুতে ককটেল নিক্ষেপ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকুল, সম্পাদক আফজালুল হক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আলতাফের শ্রীপুরে ফ্রিজে ঝালাইয়ের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রীপুরের বদনীভাঙ্গায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, কৃষকদের শেখানো হবে আধুনিক প্রযুক্তি ধনবাড়ীতে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫০ প্রতিযোগী চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম কারাগারে বসেই প্রতিবন্ধী ছেলেকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলরের বাড়িতে দুর্বৃত্তদের হানা, লুটপাটের পর আগুন জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম

আসহাবুল আলম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার উদ্যোগে জেলা প্রশাসক মোঃ আলমগীর কবীরের উপস্থিতি ও সার্বিক নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অভিযানে স্থানীয় সরকার, চুয়াডাঙ্গার উপপরিচালক শারমিন আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং বাড়ির আঙিনাসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

কার্যক্রম চলাকালে জেলা প্রশাসক মোঃ আলমগীর কবীর ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun