1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে একই রাতে ইউএনওর বাসভবন ও উড়ালসেতুতে ককটেল নিক্ষেপ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকুল, সম্পাদক আফজালুল হক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আলতাফের শ্রীপুরে ফ্রিজে ঝালাইয়ের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রীপুরের বদনীভাঙ্গায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, কৃষকদের শেখানো হবে আধুনিক প্রযুক্তি ধনবাড়ীতে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫০ প্রতিযোগী চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম কারাগারে বসেই প্রতিবন্ধী ছেলেকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলরের বাড়িতে দুর্বৃত্তদের হানা, লুটপাটের পর আগুন জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

কারাগারে বসেই প্রতিবন্ধী ছেলেকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কারাগারের বন্দিজীবন থেকে মুক্তি মেলেনি, তার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্রতিবন্ধী সন্তান। শেষবারের মতো ছেলেকে দেখার সুযোগ পেয়েছেন মাত্র পাঁচ মিনিট। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির জীবনে নেমে এসেছে এমনই এক হৃদয়বিদারক ঘটনা।শুক্রবার অসুস্থ হয়ে মারা যায় তাঁর ছেলে তূর্য। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে স্বজনেরা কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি ও নিয়ম অনুযায়ী কারাগার থেকেই ছেলের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পান বন্দি শারমিন সুলতানা শর্মি।শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রীকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।তিনি বলেন, তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী। ছেলে তূর্যের জন্মের পর থেকে খাওয়া-দাওয়াসহ সব ধরনের পরিচর্যা করতেন তার মা। মায়ের গ্রেপ্তারের পর থেকে তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। তার যথাযথ পরিচর্যা করার মতো কেউ ছিল না। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে সে মারা যায়।শাহাদাত হোসেন আরও দাবি করেন, স্ত্রী গ্রেপ্তারের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাঁকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।শারমিন সুলতানা শর্মির ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বোন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি বলেন, বোনের অনুপস্থিতিতে প্রতিবন্ধী সন্তানটির মৃত্যু হয়েছে। কারাগার থেকে জামিন না পাওয়ায় শেষ পর্যন্ত সন্তানকে হারাতে হয়েছে তাঁকে। শেষবারের মতো ছেলেকে দেখার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল।কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানা শর্মির ছেলের মরদেহ কারাগারে আনা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী তাঁকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun