1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে একই রাতে ইউএনওর বাসভবন ও উড়ালসেতুতে ককটেল নিক্ষেপ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকুল, সম্পাদক আফজালুল হক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আলতাফের শ্রীপুরে ফ্রিজে ঝালাইয়ের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রীপুরের বদনীভাঙ্গায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, কৃষকদের শেখানো হবে আধুনিক প্রযুক্তি ধনবাড়ীতে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫০ প্রতিযোগী চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম কারাগারে বসেই প্রতিবন্ধী ছেলেকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলরের বাড়িতে দুর্বৃত্তদের হানা, লুটপাটের পর আগুন জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

শ্রীপুরে ফ্রিজে ঝালাইয়ের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ফ্রিজ মেরামতের সময় বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের শরীরের হাত-পায়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গুরুতর আহত ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নিজমাওনা গ্রামের আব্দুল বারেকের ছেলে ফিরুজ (৪০), আবু হানিফের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে সাইদুল ইসলাম (৫০)।

বাড়ির মালিক সাইদুল ইসলাম জানান, তাঁর ব্যবহৃত একটি ফ্রিজ নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য স্থানীয় মেকানিক ফিরুজকে ডেকে আনেন। শনিবার সকালে ফিরুজ তাঁর সহকারী মঞ্জুরুলকে নিয়ে বাড়ির রান্নাঘরে ফ্রিজটি মেরামত করছিলেন। এ সময় ফ্রিজে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যান।

সাইদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণে তিনি পায়ে আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে আগুনে রান্নাঘরের বিভিন্ন আসবাব ও জিনিসপত্র পুড়ে গেছে।

মাওনা আল হেরা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানভীর আনজুম বলেন, দগ্ধ অবস্থায় তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। অপর দুজনের হাত-পায়ের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun