1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে একই রাতে ইউএনওর বাসভবন ও উড়ালসেতুতে ককটেল নিক্ষেপ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকুল, সম্পাদক আফজালুল হক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আলতাফের শ্রীপুরে ফ্রিজে ঝালাইয়ের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রীপুরের বদনীভাঙ্গায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, কৃষকদের শেখানো হবে আধুনিক প্রযুক্তি ধনবাড়ীতে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫০ প্রতিযোগী চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম কারাগারে বসেই প্রতিবন্ধী ছেলেকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলরের বাড়িতে দুর্বৃত্তদের হানা, লুটপাটের পর আগুন জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

ধনবাড়ীতে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫০ প্রতিযোগী

কবির হোসেন, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ীর উদ্যোগে সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। এতে ১০ ও ২১ কিলোমিটার—দুটি ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৮ জনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।অনুষ্ঠানে ম্যারাথনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম আজিজুর রহমান, সভাপতি, ধনবাড়ী উপজেলা বিএনপি এবং মহাপরিচালক, নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির তামজিদা উল আলম, মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার মালিক খসরু ও মো. জাহিদুল আলম। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। ম্যারাথন প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়া, সংস্কৃতি ও উৎসবের সমন্বয়ে পুরো আয়োজনটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun