1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুরে একই রাতে ইউএনওর বাসভবন ও উড়ালসেতুতে ককটেল নিক্ষেপ চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মুকুল, সম্পাদক আফজালুল হক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আলতাফের শ্রীপুরে ফ্রিজে ঝালাইয়ের সময় বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রীপুরের বদনীভাঙ্গায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, কৃষকদের শেখানো হবে আধুনিক প্রযুক্তি ধনবাড়ীতে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬’ অনুষ্ঠিত, অংশ নিলেন ৩৫০ প্রতিযোগী চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম কারাগারে বসেই প্রতিবন্ধী ছেলেকে শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলরের বাড়িতে দুর্বৃত্তদের হানা, লুটপাটের পর আগুন জীবননগরে লাটাহাম্বারের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

শ্রীপুরে একই রাতে ইউএনওর বাসভবন ও উড়ালসেতুতে ককটেল নিক্ষেপ

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছু সময় পর মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকেও একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক এ দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে তাঁর সরকারি বাসভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় অবস্থান করছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে বিস্ফোরিত ককটেল দেখতে পান। বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে। তবে ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে নিচে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। পরপর দুটি স্থানে এ ধরনের ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়েছে। দুটি ঘটনাকেই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun