1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ দাম্মামের পথে বিমান, নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার বদর প্রতিরক্ষা চুক্তি: মুসলিম বিশ্বে নতুন ভূকৌশলগত ভারসাম্য প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ নতুন হামলা হলে উপসাগরীয় তেল ও এআই স্থাপনায় আঘাতের ইউরোপে তীব্র তাপপ্রবাহে অর্ধলক্ষাধিক মানুষের প্রাণহানি ম্যানচেস্টার ইউনাইটেডকে গুঁড়িয়ে কোমোর অবিশ্বাস্য জয়, নায়ক নিকো পাজ মাটি ছেড়ে আকাশে উড়বে টেসলার নতুন রোডস্টার

২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও নিখুঁত করার লক্ষ্যে স্পেনের সাথে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বড় ধরনের এই ক্রীড়া ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক প্রযুক্তির যৌথ ব্যবহার নিশ্চিত করা।

স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও দুই মন্ত্রী মতবিনিময় করেন।

বৈঠক শেষে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি সমঝোতা স্মারক বা ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তা ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাতার ও স্পেন একে অপরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun