1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

‎গাজীপুর কাশিমপুরে জরিপ অফিসের কার্যক্রম নিয়ে গ্রাহকদের সন্তোষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সেটেলমেন্ট অফিস গাজীপুর সদর গাজীপুর ‎২০২৬ সালের বিআরএস (BRS) বা প্রচলিত অর্থে মূলত আধুনিক বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে) জরিপ কার্যক্রম পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে‎‎‎নানা প্রতিকুলতার পরও কাশিমপুর, সারাবো, লস্করচালা, পানিশাইল মৌজার গ্রাহকেরা সন্তোষ প্রকাশ করেছে। ‎‎বর্তমানে কাশিমপুরে থানার চারটি মৌজার কার্যক্রম নিয়ে গ্রাহক ও সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বললে মিশ্র তথ্য মিলেছে তবে উদ্বেগ হওয়ার মত কোন তথ্য প্রমান নেই। ‎‎‎কাশিমপুর ২নং ওয়ার্ডের সারাবো মৌজার আবুল হোসেন বলেন, ‘আমার ক্রয়কৃত ৪ শতাংশ জমি নিয়ে চলমান জরীপ অফিসের কোন ভুগান্তি পেতে হয়নি (BRS) পর্চা সঠিক সময়ে পেয়েছি। আমার সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হবার পর অফিস আমাকে পর্চা বুজিয়ে দিয়েছে।’ ‎‎কাশিমপুর থানার ১নং ওয়ার্ডের পলাশ হাউজিং এ অবস্থিত জরিপ অফিসটির উপসহকারী সেটেলমেন্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের সাথে কথা বলে জানা যায়, গ্রাহকদের সকল তথ্য যাচাই-বাছাই করার পর তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আমরা ঠিক সেই কাজটি করছি। ‎‎‎(BRS) জরিপ নিয়ে কাশিমপুর খেলার মাঠ অফিস সহকারী সেটেলমেন্ট অফিসার মাহাবুব আলমের সাথে কথা বললে তিনি জানান  সকল গ্রাহকরা সঠিকভাবে সেবা পাচ্ছে এবং তাদের সেবা ও  পর্চা নিয়ে কোন অভিযোগ নেই আমরা গ্রাহকের অভিযোগ ও কাগজপত্র নিখুঁত ভাবে পর্যালোচনা করে গ্রাহকদের সেবা নিশ্চিত করে থাকি  এবিষয় নিয়ে তিনি আরও বলেন দায়িত্ব ও সততার সাথে  কাশিমপুরবাসীকে সেবা দেয়া আমাদের মূল উদ্দেশ্য। ‎‎কাশিমপুর থানার চলমান (BRS) জরিপ নিয়ে স্হানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় কাশিমপুর থানার  চলমান চারটি মৌজার ভূমি মালিক ও ভূমির পরিমান সংখ্যা অনেক সপ্তাহে তিন থেকে চারদিন কার্যক্রম চলে, তবে নাগরিক সেবা মান ও গতিশীল করার লক্ষ্যে সপ্তাহে আরও দুই দিন কর্যক্রম বাড়ানো হলে গ্রহকদের সময় ও কাজের গতি বৃদ্ধি পেতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun